Translation: রাঙামাটির পথে লো

রাঙামাটির পথে লো মাদল বাজে,
On the red clay path, oh, the drum beats

বাজে বাঁশের বাঁশি,
The bamboo flute calls

বাঁশি বাজে বুকের মাঝে লো,
The flute plays in my breast, oh

মন লাগে না কাজে লো,
Can’t work, oh

রইতে নারি ঘরে ওলো প্রাণ হলো উদাসী লো।।
Can’t stay home, oh, heart wanders, oh.

মাদলীয়ার তালে তালে অঙ্গ ওঠে দুলে লো,
To the drum’s rhythm, limbs sway, oh

দোল লাগে শাল পিয়াল বনে,
Sway the woods of Sal and Piyal

নোটন খোঁপার ফুলে লো,
And the flowers in braided hair

মহুয়া বনে লুটিয়ে পরে মাতাল চাঁদের হাসি লো।।
In the Mahua grove, the drunken moon comes tumbling down in laughter.

চোখে ভালো লাগে যাকে,
The one who has caught my eye,

তারে দেখবো পথের বাঁকে,
I see them around the bend.

তার চাঁচড় কেশে বেঁধে দেবো ঝুমকো জবার ফুল
In their tangled hair, I’ll twine a bunch of Hibiscus.

তার গলার মালার কুসুম কেড়ে করব কানের দুল।
Snatching away their throat’s garland, I’ll fashion my earrings.

তার নাচের তালের ইশারাতে বলবো ভালোবাসি লো।।
The rhythm of our dance will say: I love you.

Leave a Reply

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free