Translation: আজি বিজন ঘরে

A moving song by Tagore.

আজি বিজন ঘরে নিশীথরাতে
Now if, to this lonely house, in the dead of night,

আসবে যদি শূন্য হাতে–
You should come in with empty hands–

আমি তাইতে কি ভয় মানি!
Will I take fright?

জানি জানি, বন্ধু, জানি–
I know, friend, I know–

তোমার আছে তো হাতখানি ॥
You still have your hand for me to hold.

চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
My days have gone muddling down the road of buying and selling.

এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি ॥
The time has come to offer myself to you.

আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
Let there be darkness on every side, blinding the sky

তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
As long as your touch fills my heart.

জীবনদোলায় দুলে দুলে
Swaying, swaying in the cradle of life,

আপনারে ছিলেম ভুলে,
I had forgotten myself.

এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ॥
Now life and death, from two sides, draw me back.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started