Translation: বুদ্ধু ভুতুম

The complete classic fairytale in verse (with a few prose interludes including at the beginning). It’s thematically like The Ugly Duckling, but with a grand adventure.

আয় রে আমার নাতি-পুতি, আমি তোদের সেই আদিকালের ঠাকুরমা।
Gather around, grandkids, I am your ancient grandma.

আমার এই ঝুলি ভরা কত গল্প, কত ছড়া, শুনবি তোরা?
My bag is full of many stories, many rhymes, want to hear?

তবে ঝুলি খুলি— এই ঝুলি নড়ছে, এই ঝুলি নড়ছে, এই ঝুলি নড়ছে…
Then let me open it– The bag moves, moves, moves…

সপ্তদ্বীপের রাজামশাই, সাতটি রানী তাঁর,
Mr. King of seven islands, he has seven queens,

পাঁচটি রানীর কোলে এল পাঁচটি রাজকুমার।
to the laps of five queens came five princes.

হীরা রাজকুমার, মানিক রাজকুমার, মতি রাজকুমার, শঙ্খ রাজকুমার, আর কাঞ্চন রাজকুমার।
Prince Diamond, Prince Gemstone, Prince Pearl, Prince Conch Shell, and Prince Gold.

পাঁচটি রানীর পাঁচটি কুমার, রইল বাকি দুই,
Five queens have five princes, two remain,

মনের দুঃখে সে দুই রানী পড়ে থাকেন ভুঁই।
those two queens lie prone on the dust in sorrow.

পাঁচ কুমারের পরে রাজার হয়েছিল কি, একটি বাঁদর, একটি প্যাঁচা— ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ছিঃ!
After five princes, what did the king beget? A monkey and an owl– Ew! Yuck!

মানুষেরো পেটে নাকি বাঁদর-প্যাঁচা হয়?
Can humans even sire monkeys and owls?

বুদ্ধু-ভুতুম নামে তাদের হলো পরিচয়।
They were named Goofy and Fright.

তখন রাজা দুই রানীকে দিলেন নির্বাসন,
Then the king exiled two queens,

পাঁচটি রানী হলো রাজার পরম আপন।
the five queens became the king’s closest.

ছোট রানী কাঠকুড়ানি,
The youngest queen is a wood collector,

অন্যে কুড়োয় ঘুঁটে,
the other collects dung,

বুদ্ধু-ভুতুম চেয়ে থাকে গাছের ডালে উঠে।
Goofy and Fright watch them from the branches.

পাঁচ কুমারে ঘোড়ায় চড়ে চলে অভিযানে,
Five princes go on adventures riding horses,

বুদ্ধু-ভুতুম চেয়ে থাকে পাঁচটি দাদার পানে।
Goofy and Fright stare after their elder brothers.

আয় রে আমার সোনা মানিক,
Come to me, my gold, my gem,

আয় রে আমার বুদ্ধু।
come, my Goofy.

থাকলে পঙ্খী উড়ে যেতুম নিয়ে তোমায় শুদ্ধু।
Had I a wing, I would have flown away with you.

আয় রে আমার বুকের ও ধন,
Come, my heart’s treasure,

আয় রে আমার ভুতুম।
Come, my Fright.

থাকতো যদি ময়ূরপঙ্খী, দূর বিদেশে যেতুম।
Had I a Peacock’s Wing, I’d have left for foreign lands.

বাঁদর প্যাঁচা বলি সবাই কেন দেয় মা গালি?
Mother, why do they call us monkey and owl?

হোক না বাঁদর, হোক না প্যাঁচা, মায়েরই দুলাল রে।
You may be a monkey, you may be an owl, mother adores you.

এই তো তোদের দুঃখিনী মা নিলা তোদের কোলে,
See how your sorrowful mother takes you into her lap,

ময়ূরপঙ্খী পক্ষীরাজ এ কোলেতেই দোলে।
Peacock’s Wing and King of Birds sway here.

Note: King of Birds is a winged horse like Pegasus.

— আমাদের বাবা কোথায়?
Where is our father?

— কেন, ওই রাজামশাই!
Why, that Mr. King!

— কেন তুমি কাঠকুড়ুনি, চুলে কেন নেই চিরুনি?
Why are you a wood collector, why no comb in your hair?

কেন তুমি ঘুঁটে কুড়াও, প্রাসাদে কেন না যাও?
Why do you collect dung, why not go to the palace?

— আমরা দুটি ভাই, আমরা দুটি ভাই, চলো আমরা দুজন মিলে বাবার কাছে যাই।
We’re two bros, we’re two bros, come on, let us go to our father together.

ওরে ওরে আয় না!
Hey, hey, come here!

একটা বাঁদর দোরে এসেছে
A monkey has come to the door

কি মজার বায়না!
What an absurd demand!

ওরে ওরে আয় না!
Hey, hey, come here!

ওই প্যাঁচাটার মুখের কাছে ধর দেখি এক আয়না!
Hold a mirror before that owl!

ওরে ওরে আয়না!
Hey, hey, come here!

— এটা দেখি বাঁদরছানা, ঘুঁটেকুড়ুনির ছা!
This I see is monkey boy, dung collector’s brat!

ও মা ও মা ছি ছি ছি ছি, যা যা যা যা যা!
Ew, ew, yuck, yuck! Get lost!

একদিন হয়েছে কি—
One day, it so happened–

রেখে সোনার খাটে পা,
Foot resting on golden stool,

আর রূপার খাটে গা,
body leaning on a silver bed,

সিঁথিপাটি করতেছিল পাঁচটি রানীরা।
the queens were doing their hair.

দাসী এসে খবর দিল—
A slave girl gives the news–

— ওগো রানী মা!
Oh queen mother!

ঘাটেতে লেগেছে এক শুকপঙ্খী নাও!
There has come to the ghat a Sukh’s Wing boat!

নায়ে আছে হীরার হাল,
The boat has a diamond helm,

রূপার বৈঠা,
and silver oar.

নায়ের মধ্যে কুঁচবরণ রয়েছে কন্যা,
In the boat, there is a bead-red maiden,

মেঘবরণ চুল তার,
cloud-dark is her hair,

হলুদবরণ গা!
yellow is her skin!

ওগো রানী মা, ওগো রানী মা, ওগো রানী মা!
Oh queen mother, oh queen mother, oh queen mother!

— ওলো ওলো, চল না সবাই, দেখতে যাবিনা?
Hey, hey, let’s go together, want to see?

কুঁচবরণ কন্যা লো তোর মেঘবরণ চুল,
Bead-red maiden thou art, cloud-dark hair!

মোদের ঘরে আসো যদি,
If you come to our house,

দেব সোনার দুল।
we shall give you a gold earring.

কুঁচবরণ কন্যা…
Oh, cloud-dark hair…

সোনার ফুল নাহি চাই,
Fashioned gold I don’t care for,

চাই মোতির ফুল,
I like fashioned pearl,

তবে যাবে তোমার ঘরে মেঘবরণ চুল।
then shall enter thy home Cloud-Dark Hair.

মোতির ফুল কোথায় আছে, যদি বলে যাও,
If thou tell us where to find fashioned pearl,

ঘরে আছে পাঁচ কুমার, ময়ূরপঙ্খী নাও।
in our house are five youths and Peacock’s Wing boat.

কুঁচবরণ কন্যা…
Oh, cloud-dark hair…

মোতির ফুল, মোতির ফুল আছে বহুদূর,
Fashioned pearl, fashioned pearl is far away

যেতে কি পারবে কুমার কলাবতীর পুর?
Can the youth reach Kɔlaboti Kingdom?

হাটের সওদা ঢোল-ডগরে, গাছের পাতি ফল, নকশী কাঁথার মাঠ পেরিয়ে রাঙা নদীর জল।
In the market’s trade and drums, tree with lime fruit, past Embroidered Quilt Meadow, Red River water.

Note: Directions to reach Kɔlaboti Kingdom? Some of these things do turn up later in a surreal context.

কোন দেশেরও কন্যা তুমি, যাও গো বলিয়া,
If thou tell us which country you are from, maiden,

সোনার চাঁদ ছেলে আমার, করো যদি বিয়া।
if thou marry my gold-moon son…

Note: “Gold-moon” is idiomatic and used in common speech to refer to kids.

কলাবতী কন্যা আমি,
Princess Kɔlaboti am I,

মেঘবরণ কেশ,
Cloud-Dark Hair,

তোমার পুত্র পাঠাও যদি কলাবতীর দেশ।
if thou sendest thy son to Kɔlaboti Kingdom.

আনতে পারে মোতির ফুল,
If he bringeth the fashioned pearl,

ঢোল-ডগরখানি,
and the marriage drums,

আসবো তোমার ঘরে হয়ে সেই পুত্রের রানী, হয়ে সেই পুত্রের রানী, হয়ে সেই পুত্রের রানী…
I shall enter thy home as that son’s queen, as that son’s queen…

তাই শুনে পাঁচ রানী বলেন— ময়ূরপঙ্খী চাই!
Hearing this, five queens say– give us Peacock’s Wing!

পাঁচটি ময়ূরপঙ্খী এনে দিলেন রাজামশাই।
Mr. King brought them five Peacock’s Wings.

উড়ল নিশান ময়ূরপঙ্খী লাগল ঘাটে এসে,
Flags aflutter, Peacock’s Wings entered the ghat,

পাঁচটি কুমার চলল তাতে কলাবতীর দেশে,
Five princes departed to Kɔlaboti Kingdom,

চলে কলাবতীর দেশে।
they go to Kɔlaboti Kingdom!

বদর বদর ভাই! গাজি গাজি বলো ভাই! বদর বদর ভাই! গাজি গাজি বলো ভাই!
Bɔdor bɔdor bhai! Gaji gaji bɔlo bhai! Bɔdor bɔdor bhai! Gaji gaji bɔlo bhai!

Note: Sailor’s chant.

তাই না দেখে ভাঙা ঘরে, বুদ্ধু-ভুতুম বায়না ধরে,
Seeing this, in their broken house, Goofy and Fright throw a tantrum,

কলাবতীর দেশে যাবে, ময়ূরপঙ্খী কোথায় পাবে?
They will go to Kɔlaboti Kingdom, where will they get a Peacock’s Wing?

দুই সুপুরির ডোঙায় দিয়ে ধান-দূর্বা-পান,
A raft of two areca palms, held together with wheat, grass and betel leaf,

সিঁদুরফোঁটা, কড়ি দিয়ে দুই মায়ে সাজান।
with a vermillion drop and cowrie shells, two mothers adorn.

সেই ডোঙাতে বুদ্ধু-ভুতুম চড়ল অবশেষে,
In that raft, Goofy and Fright depart at last,

দুই মায়ে কাঁদিয়ে চলে কলাবতীর দেশে।
Making two mothers cry, they go to Kɔlaboti Kingdom.

বুদ্ধু আমার বাপ, কি করেছি পাপ!
Goofy my child, what is my sin?

কোন্‌ পাপেতে দূরে গেলি, দিয়ে মনস্তাপ!
For what sin do you leave me in such anguish?

ভুতুম আমার বাপ, কি করেছি পাপ!
Fright my child, what is my sin?

কেন আমায় রেখে গেলি, দিয়ে মনস্তাপ!
For what sin do you leave me in such anguish?

পৃথিবীতে যেখানে যে আছো ভগবান,
In the world, whatever god there may be,

মোদের বাছার তারে দিলাম এই দূর্বা-ধান।
for my child, I offer this grass and wheat.

পাঁচ কুমারের ময়ূরপঙ্খী আগেতে চলিছে,
Peacock’s Wings of five princes sail ahead,

বুদ্ধু-ভুতুমের ডোঙা চলে পিছে পিছে।
Goofy and Fright’s raft follow behind.

যুক্তি করি সবাই মিলে এই বেলা পাঁচ ভাই, এসো বুদ্ধু-ভুতুমের ডোঙা সাগরে ডুবাই।
Taking counsel, five brothers say: Let us sink Goofy and Fright’s raft beneath the ocean.

যেই না বলা, নীল দরিয়ায় উঠল কি তুফান!
As soon as said, in the blue deep there rises a typhoon!

ময়ূরপঙ্খী আছাড়-পিছাড়, ঢেউ ওঠে আসমান!
Peacock’s Wing hither thither, waves reach the sky!

কে বাঁচাবে বুদ্ধু ভাই, কোথায় গেল ভুতুম ভাই! কে বাঁচাবে বুদ্ধু ভাই, কোথায় গেল ভুতুম ভাই!
Who will save us, Goofy bhai? Where is Fright bhai? Who will save us, Goofy bhai? Where is Fright bhai?

— ভাইরে!
Little brother!

— কি দাদা?
What, elder brother?

— মনটা করে কেমন কেমন! যেমন কর্ম শাস্তি তেমন!
I feel like the punishment fits the crime!

— অমন কথা বলে নাকি! এসো তো ডুব দিয়ে দেখি, এসো তো ডুব দিয়ে দেখি।
Don’t say that! Let’s dive in and see! Let’s dive in and see!

থম থম থম পাতালপুরী, কেউ কোথাও নেই।
Thɔm thɔm thɔm… City of the undergloom! No one around.

Note: Thɔm is sound symbolism for stillness.

কাঁথা সেলাই করছে বুড়ি সেই পাতালেতেই।
An old woman embroiders a quilt in the undergloom.

বুদ্ধুকে সে দেখতে পেয়ে কাঁথা ছুঁড়ে দিল,
Seeing Goofy, she tosses the quilt at him,

অমনি হাজার সিপাহী ধেয়ে বুদ্ধুকে বাঁধিল।
Immediately, a thousand soldiers tie him up.

বুদ্ধু তখন নড়ে না,
Goofy doesn’t move,

চোখ মিটমিট করে না,
doesn’t wink an eye,

মরার মতো পড়ে থাকে আঁধার পাতালপুরে।
like the dead, he lies there in the city of the undergloom.

মরা ভেবে সবাই তাকে ফেলে দিল দূরে।
Thinking he’s dead, they throw him far away.

যেই না ফেলা,
As soon as they leave,

বুদ্ধু তখন মিটিমিটি চোখে
Goofy, winking his eye,

সাত মহলার রাজপুরীতে চুপিচুপি ঢোকে।
sneaks into the seven-halled royal palace

কুঁচবরণ কন্যা যেথায়
where the bead-red maiden

সোনার শুকের সাথে
is with her golden Sukh bird,

কি কথা কয় চুপি সারে সেখানে কান পাতে।
he eavesdrops on their conversation:

সোনার পাখি শুক রে,
Golden bird Sukh,

গেল না মোর দুখ রে,
I languish in sorrow,

রূপার বৈঠা হীরার হাল
silver oar and diamond helm

রইল পড়ে চিরকাল,
were of no use,

কেউ না এলো রাজার কুমার,
there came no royal prince

কি হলো বল শুক আমার?
What happened, oh Sukh?

— রাজকন্যার এলো চুল, মাথায় ছিল মোতির ফুল
In the royal maiden’s flowing hair, there was a fashioned pearl

দেখ তো ফুল আছে নাকি
Take a look, is the flower still there?

কে নিয়েছে বল, দেখি? কে নিয়েছে বল, দেখি? কে নিয়েছে বল!
Can you say who took it? Can you say who took it? Can you say who took it?

— কে নিয়েছে বলো না, কেন করো ছলনা?
Tell me who took it. Why dost thou deceive us?

— মনের ভুল নয় গো তোর, ওই যে পিছে এসেছে তোর বর!
If mine eyes don’t deceive me, there behind you is your bridegroom!

— ও মা! ও মা কোথায় বর?
Oh mother, what bridegroom?

এ যে দেখি এক বাঁদর!
I see here a monkey!

কি দেখেছি সকালে, এই ছিল কি কপালে!
What did I see this morning that this was my fate!

— কলাবতী রাজকন্যা, এখন তুমি কার?
Princess Kɔlaboti, whose are you now?

— আগে ছিলাম বাপ-মায়ের, এখন যে তোমার!
Before, I was father and mother’s. Now I am yours.

— রাজকন্যা দাও না তবে পাঁচ ভাইকে ছাড়ি,
Princess, let the five brothers go,

আমার মায়ের দুঃখ ঘোচাও, চলো আমার বাড়ি।
End my mother’s anguish, come to my house.

— আমি থাকি এই কৌটোয়, বাইরে যাব না,
I live in this can, I shall not leave,

শুকপক্ষী দাও তো দেখি ঢোল-ডগরে ঘা।
Sukh bird, strike the drum.

শুকপক্ষী তাকডুমাডুম যেমনি বাজায় ঢোল,
When the Sukh bird plays the drum,

অমনি শুরু হাটের মেলা, হৈ হৈ হট্টগোল।
there begins a market fair, hoi! Hoi! Cacophony!

হাটের ভিড়ে রাজকন্যার কৌটো খুঁজে পাইনে,
In the press of the crowd, the princess’ can is lost,

বুদ্ধু তখন ঢোল-ডগরে ঘা দিল ঠিক ডাইনে।
Goofy then strikes the drum on the right side.

কেন বল তো?
What does he find?

যদি ডাইনে ঘা দেয় কষে, তবে হট্টমেলা বসে, আর ঘা দিলে ঠিক বাঁয়ে, তখন হাটটি ভেঙে যায়।
When he strikes the right side, a market fair begins, and when he strikes the left, the market fair vanishes.

একবার হাট গমগম, সঙ্গে সঙ্গে ভাঙে, এই না জল থইথই, এই নেই জল গাঙে।
Now a bustling market, then an empty field, first brimming river, then dry ditch.

ওঠা-বসার কষ্টে হয়রান মোরা হাটুরে,
We men of the fairground are exhausted standing up and down,

আর পারিনা বাপরে!
We can’t do this anymore!

গেল গেল হাটুরে!
Here does the fair again!

ঢোল-ডগর থামাও
Stop beating the drums

একটু নি জিরিয়ে,
Let us rest,

রাজকন্যার কৌটো এই নাও দিই ফিরিয়ে।
Here, we will return the princess’ can.

রাজকন্যা, রাজকন্যা, ঘুমিয়ে আছো কি?
Princess, princess, are you asleep?

তোমায় নিতে ঢোল-ডগর নিয়ে এসেছি।
For you, I have brought the marriage drums.

রাজকন্যা, কৌটো থেকে মুখটি করো বার গো,
Princess, look out of your can,

তোমায় নিয়ে যাবো ওপার রাঙা নদীর পার গো।
I will take you across the Red River.

তখন আবার মাঝিমাল্লা,
Then again, the boatmen,

পাঁচটি রাজকুমার,
and five princes,

উঠল ভেসে নীল দরিয়ায় ময়ূরপঙ্খী আর।
floated up from the blue deeps with Peacock’s Wings.

তখন আবার বুদ্ধু নিল ঢোল-ডগর,
Then Goofy took the marriage drums,

কৌটো নিল হাতে,
with the can,

ভুতুম বসে মাস্তুলে,
Fright sits on the Crow’s Nest,

বুদ্ধু বসে ছাতে।
Goofy sits on the roof.

চোখ মিটমিট বুদ্ধুর কৌটো খুলে রাতে, ফিসফিস কয় কথা রাজকন্যার সাথে।
Winking Goofy, opening the can at night, whispers to the princess.

হালের মাঝি এই কথাটা রাজকুমারে জানায়,
The boatman at the helm informs the princes,

তাই শুনে পাঁচ রাজার কুমার বুদ্ধি আঁটে শানায়।
hearing this, five princes sharpen their cunning.

মাস্তুলে তীর মারতেই ভুতুম পড়ে জলে,
Shooting an arrow at the Crow’s Nest, Fright falls into the water,

বুদ্ধুকে দেয় ঠেলা, পড়ল রসাতলে।
Pushed, Goofy sinks to the liquid floor.

ময়ূরপঙ্খী ভিড়ল শেষে রাজপুরীটির ঘাটে এসে,
Peacock’s Wings dock at last at the royal city’s port,

দুই মায়ে যে দৌড়ে এলো, বুদ্ধু-ভুতুম কোথায় গেল?
Two mothers came running, where are Goofy and Fright?

কেউ কি জানো, জানো কি কেউ?
Does anyone know, knows anyone about them?

উথাল-পাথাল নদীর ঢেউ।
River waves splash back and forth.

বুদ্ধু আমার কোথায় গেল? ভুতুম আমার কোথায় গেল?
Where is my Goofy? Where is my Fright?

— মা, মা গো, মা গো, মা, মা গো!
Mother, mother dear, mother dear, mother, mother dear!

বুকেরও ধন হারা মণি বুদ্ধু এসেছে, বুকের ও ধন হারা মণি ভুতুম এসেছে, বুকের ও ধন হারা মণি বুদ্ধু এসেছে, বুকের ও ধন হারা মণি ভুতুম এসেছে…
Heart’s treasure, lost diamond, Goofy has come, heart’s treasure, lost diamond, Fright has come…

তারপরে কি হলো জানো?
What happened then?

রাজদণ্ড হাতে রেখে
With royal scepter in hand

পাঁচ কুমারের কীর্তি দেখে
seeing the doings of the five princes

রাজা দিলেন তাদের সাজা।
the king punished them.

তখন কলাবতী কন্যার সাথে বুদ্ধুর বিয়ের পালা,
Then it’s Goofy’s wedding chapter with Princess Kɔlaboti,

আর হীরা-মতি কন্যার গলে ভুতুম দিল মালা।
and Fright puts a garland on Princess Diamond-Pearl’s neck.

একদিন রাত ভোর না হতেই বুদ্ধু হলো বুধকুমার,
One day, before night turns to dawn, Goofy became Prince Awakened,

বানর হলো রাজপুত্র,
the monkey transformed into a prince,

আর ভুতুম হলো রূপকুমার।
and Fright became Prince Beauty.

সেই বুধকুমার আর রূপকুমারে দুটি চোখের মণি করে রাজা সুখে থাকেন রাজা, সুখে থাকেন রাজা…
With Prince Awakened and Prince Beauty as the apples of his eyes, the king spends his days in pleasure, the king spends his days in pleasure…

Leave a Reply

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free