Translation: বলি, ও আমার গোলাপ-বালা

বলি, ও আমার গোলাপ-বালা, বলি, ও আমার গোলাপ-বালা —
I say, oh my rose girl, I say, oh my rose girl–

তোলো মুখানি, তোলো মুখানি–কুসুমকুঞ্জ করো আলা
Lift your head, lift your head–blossom, my dear.

বলি, কিসের শরম এত! সখী, কিসের শরম এত!
I say, why so shy! My dear, why so shy!

সখী, পাতার মাঝারে লুকায়ে মুখানি কিসের শরম এত।
My dear, hiding your face in leaves, why so shy?

বালা, ঘুমায়ে পড়েছে ধরা। সখী, ঘুমায় চন্দ্রতারা।
Girl, the world has fallen asleep. My dear, the moon and stars sleep.

প্রিয়ে, ঘুমায় দিক্‌বালারা সবে — ঘুমায় জগৎ যত।
Lover, the village girls are asleep– the whole world sleeps.

বলিতে মনের কথা, সখী, এমন সময় কোথা।
To speak your mind, my dear, what better time?

প্রিয়ে, তোলো মুখানি, আছে গো আমার প্রাণের কথা কত।
Lover, raise your head, I have so much to tell you.

আমি এমন সুধীর স্বরে, সখী, কহিব তোমার কানে —
I will, in a gentle voice, my dear, speak in your ear–

প্রিয়ে, স্বপনের মতো সে কথা আসিয়ে পশিবে তোমার প্রাণে।
Lover, like a dream, my words will touch your being.

তবে মুখানি তুলিয়ে চাও, সুধীরে মুখানি তুলিয়ে চাও।
So look up, gently look up.

সখী, একটি চুম্বন দাও– গোপনে একটি চুম্বন দাও॥
My dear, give me a kiss– secretly give me one kiss.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started